শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২৬-০৫-১০
কুড়িগ্রাম প্রতিনিধি :
আজ রবিবার (১০ মে) দুপুরে জেলা সদরের হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ট সংযোগ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, উত্তরের চরাঞ্চলসহ হাওড় অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রাণহানি ঘটছে। এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের আশ্রয়স্থল নির্মাণ ও বজ্র নিরধক দন্ড স্থাপন করবো যাতে মানুষের প্রাণহানি না ঘটে। এসময় তিনি আরোও বলেন, কুড়িগ্রাম একটি নদীভাঙ্গন প্রবণ এলাকা নদী ভাঙ্গন রোধে তিস্তা মহা পরিকল্পনার পাশাপাশি ধরলার ভাঙ্গন রোধে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিব। এসময় তার সাথে ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা বেনজির রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা। এর আগে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা বক্তব্য রাখেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited